তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় এই প্রথম চালু হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

রংপুরের পীরগাছায় এই প্রথম চালু হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। এ উপলক্ষ্যে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে মেডিকেল মোড় বেবি ভিলার চতুর্থ তলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মোত্তালেব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক নাজমা বেগম, কাউন্সিলর আশরাফুল ইসলাম, কেন্দ্র চিকিৎসক আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবক রবি লাহিড়ী, সাইফুল্লাহ সজীব, আসাদুজ্জামান রানা, মোফাচ্ছেরুল ইসলাম মিলন, লিটন মিয়া, সোহরাব হোসেন প্রমুখ।

কাউন্সিলর আশরাফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পীরগাছায় এই প্রথম তারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চালু করেছেন। মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আঠা, ঘুমের ঔষধ সিসাসহ সকল প্রকার মাদকাসক্ত ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা দেওয়া হবে। নিয়মিতভাবে রোগী দেখবেন রংপুর মেডিকেলের মানসিক, মাদকাসক্ত ও সেক্সুয়াল মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম।

তিনি আরও জানান, আধুনিক পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হবে। যেমন-ঔষধ, পরিজ্ঞান আচরণগত, প্রেষণা বর্ধক, শর্ত সাপেক্ষে ব্যবস্থাপনা, ১২ ধাপ সহায়ক, দাম্পত্য এবং পারিবারিক থেরাপি পদ্ধতিতে।    

আরও খবর