ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাই থানা পুলিশের অভিযানে সিলেট থেকে অপহরনকারী গ্রেপ্তার ও অপহৃত শিশু উদ্ধার।

লাখাই থানা পুলিশের অভিযানে সিলেট থেকে অপহরনকারী গ্রেপ্তার ও অপহৃত শিশু উদ্ধার। লাখাই উপজেলায় শিশু অপহরণ মামলার আসামীকে থানা পুলিশের অভিযানে সিলেট থেকে আটক করেছে এবং অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামী হলেন মাওলানা সফিকুল ইসলাম। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, লাখাই উপজেলার ৬ নম্বর   বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের আল আমীন এর ছেলের বাড়ীতে আত্মীয়তার সুত্রে বি-বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার সাটিরপাড় গ্রামের বাসিন্দা বর্তমানে মোড়াকরি ইউনিয়নের লখনাউক গ্রামের মৃত রজব আলীর ছেলে মাওলানা  সফিকুল ইসলাম বেড়াতে আসে এবং বৃহস্পতিবার দুপুরে আল আমীনের ছেলে মোজাম্মিল মিয়া (৫) কে সথানীয় বুল্লা বাজার থেকে পোশাক কিনে দেয়ার নাম করে মুজাম্মিল কে বাড়ী থেকে নিয়ে আসে।  পরবর্তীতে অনেক সময় পার হয়ে যাওয়ার পর মুজাম্মিল কে নিয়ে আসামী মাওলানা সফিকুল ইসলাম না আসায় আল আমীনের পিতা আব্দুস শহিদ বৃহস্পতিবার  রাতে লাখাই থানায় একটি জিডি করে তিনি জানান আসামী মাওলানা সফিকুল ইসলাম আমাদের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবী করে।  এরই মধ্যে আসামীর বিকাশ নম্বরে ১০ হাজার টাকা দেয়ার পরেও আরো টাকা দাবী করছে। । লিখিত  জিডি পাওয়ার পর তদন্তে নামে পুলিশের উপ-পরিদর্শক( এসআই) শৈলেশ চন্দ্র দাস  । এ ঘটনায় হবিগঞ্জ  লাখাই সদর  সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর দিকনির্দেশনায় ও আমার নির্দেশে   লাখাই থানার পুলিশের উপ-পরিদর্শক শৈলেশ চন্দ্র দাস ও সহকারী পুলিশ উপপরিদর্শক আনোয়ারুল হক  সঙ্গীয় পুলিশ ফোর্স সহ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে সিলেট সদর থানার পুলিশের সহায়তায় সিলেট সদর থানাধীন বাথখলা এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেল থেকে রাত সাড়ে ৩ টায়  অপহৃত মুজাম্মিল (৫) কে আসামীর কাছ থেকে উদ্ধার করে এবং আসামীকে আটক  করে  থানায় নিয়ে আসে।  এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  আটক আসামীকে শনিবার ( ৯ নভেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী।
Tag
আরও খবর