তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গোয়ালন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোডাউন

গোয়ালন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোডাউন মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়াম অনুসারী হিসেবে খ্যাত উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। সোমবার(১১ নভেম্বর) বিকেল ৩ টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। অনুষ্ঠানের শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান হতে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক হয়ে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সভাপতি নঈম আনসারী, সাবেক যুগ্ন আহবায়ক মো. মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুবদলের সভাপতি খাইরুন আলম বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌর বিএনপি'র সাবেক সভাপতি এ্যাড. এ,বি,এম ছাত্তার,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মুরাদ আল রেজা।
আরও খবর