তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় উদ্বোধন হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

পীরগাছায় উদ্বোধন হলো মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং

রংপুরের পীরগাছায় মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পীরগাছা সোনালী ব্যাংক সংলগ্ন মেসার্স মুহিব কম্পিউটার সেন্টারে দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন মাওলানা সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজার রেজওয়ানুল হাসান, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক মোত্তালিব হোসেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মিডল্যান্ড ব্যাংকের রিলেশনশীপ ম্যানেজার মুনতাসির ইসলাম আবির, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের রিলেশন অফিসার মোক্তার হোসেন, বিজনেস ডেভলপমেন্ট অফিসার আমিনুল ইসলাম ও মেহেদুল ইসলাম, সমাজসেবক লুৎফর রহমান খাঁন, শিক্ষক দেলোয়ার হোসেন খুসি, জুয়েল মন্ডল, হেমায়েত হোসেন, পীরগাছা প্রেসক্লাবের সদস্য সচিব একরামুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ সরকার প্রমুখ।
মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মুহিব কম্পিউটার সেন্টারের মালিক আশিকুর রহমান রুবেল বলেন, ব্যাংকিং খাতের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এখন পীরগাছায়। এ ব্যাংকের সেবাসমূহ হচ্ছে-ইসলামিক ব্যাংকিং সেবা, ক্ষুদ্র, মাঝারি, কৃষি ও ভোক্তা ঋণ, বিদ্যুৎ বিল, বেতন, স্কুল ফি, মাসিক ও সঞ্চয়ী হিসাব খোলা, শরিয়াহ ভিত্তিক আমানত গ্রহণ ও অর্থায়ন, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান সহ অনেক সেবা রয়েছে।     
আরও খবর