ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ফার্মাসিস্ট দিয়েই চলছে উপস্বাস্থ্য কেন্দ্র

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা :   লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া উপস্বাস্থ্য কেন্দ্রে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা পদ থাকলেও শুধু মাত্র একজন ফার্মাসিস্ট দিয়েই চলছে উপস্বাস্থ্য কেন্দ্রটি। হেদায়েত হোসেন নামে একজন ফার্মাসিস্ট প্রায় ১ মাস ধরে ওই উপস্বাস্থ্য কেন্দ্রে প্রেসক্রিপশন থেকে শুরু করে রোগীকে ঔষধ বুঝিয়ে দেয়ার দায়িত্ব একাই পালন করছেন। ডাক্তারের অবহেলার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দিনদিন কমে গেলেও দইখাওয়া উপস্বাস্থ্য কেন্দ্রে রোগীর সংখ্যা বেড়েছে। প্রসূতি সেবা নিতে আসা রোগীরা সেবা পেলেও ডাক্তারের অভাবে চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। এর পরেও প্রতিদিন ৪০-৫০ জন সাধারণ রোগীকে সামাল দিতে হয় হেদায়েত হোসেন নামের ওই ফামাসিস্টকে। আইন অনুসারে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ফার্মাসিস্ট রোগীকে ঔষধ সরবরাহ করবেন। রোগীকে ঔষধ খাওয়ার নিয়ম বলে দেবেন। স্বাস্থ্যকেন্দ্রের বরাদ্দকৃত ঔষধ তাঁর হেফাজতে সংরক্ষিত থাকবে। রোগী দেখা বা রোগীর ব্যবস্থাপত্র লেখা তাঁর এখতিয়ারবহির্ভূত। কিন্তু দইখাওয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিস্ট হেদায়েত হোসেন নিজেই প্রেসক্রিপশন করেন এবং রোগীকে সেবা দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সূত্রে জানা যায়, দইখাওয়া উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রাকিব হাসান গেল মাস থেকে বদলি নিয়ে নিজ জেলায় যোগ দেন। ফলে গত ১ মাস ধরে ফার্মাসিস্ট হেদায়েত হোসেনকে একাই সব দায়িত্ব পালন করতে হচ্ছে। সরেজমিনে সোমবার দুপুরে ওই উপস্বাস্থ্য কেন্দ্রে  গিয়ে দেখা যায়, ফার্মাসিষ্ট হেদায়েত হোসেন নিজেই একজনের পর একজন রোগী দেখছেন। দিচ্ছেন ব্যবস্থাপত্র এমন কি রোগীর প্রেশার মেপে রোগীকে প্রেশার নিয়ন্ত্রণের ওষুধ সেবন করারও পরামর্শ দিচ্ছেন তিনি। তবে হেদায়েত হোসেন নামের ওই ফার্মাসিস্ট দাবি করে বলেন, আমি এনাটমি ফিজিওলজি পড়ে এখানে এসেছি। এর আগেও কয়েকটি বড়বড় মেডিকেলে ডিউটি করেছি সেখানেতো কোন সমস্যা হয়নি আর এটাতো গ্রাম। কতৃপক্ষ এই উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে এবং বাইরে(পারসোনাল চেম্বার) প্রেসক্রিপশন করার মৌখিক অনুমতি দিয়েছেন। আপনি প্রেশার মেপে রোগীকে তা নিয়ন্ত্রণের ঔষধ প্রেসক্রিপশন করে সেবনের পরামর্শ দিলেন এটা কতটুকু যৌক্তিক হলো সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে ওই ফার্মাসিস্ট দাবি করে বলেন, পল্লী চিকিৎসকরা তিন মাস ছয় মাস কোর্স করে যদি প্রেসক্রিপশন করতে পারেন তাহলে আমরা পারবো না কেন। তবে তিনি বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যদি চান তাহলে আমি আর প্রেসক্রিপশন করবো না। এ বিষয়ে গোতামারী ইউপি চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন,জনবলের সংকটে  উপস্বাস্থ্য কেন্দ্রটি ধুঁকছে। শুধু ফার্মাসিস্ট ছাড়া কোনো কর্মকর্তা নেই। তিনি প্রেসক্রিপশন করেন এ বিষয়টি আমার জানা নেই। তবে এ ইউনিয়নের চল্লিশ হাজার মানুষসহ আশেপাশের প্রায় এক লক্ষ মানুষ এ উপস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। দ্রুত সময়ের মধ্যে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে একজন ডাক্তার দেয়ার দাবী করছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ওই উপস্বাস্থ্য কেন্দ্রে সাময়িক সমস্যা চলছে। শীঘ্রই সেখানে একজন কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। ফার্মাসিস্টকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে তবে তিনি উপস্বাস্থ্য কেন্দ্রের বাইরে পার্সোনাল কোনো চেম্বারে প্রেসক্রিপশন করতে পারবেন না।
Tag
আরও খবর