দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বাগআঁচড়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদসম্মেলন

বাগআঁচড়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদসম্মেলন যশোরের শার্শা থানা বিএনপি সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ন-আহব্বায়ক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর হোসেনে বলেন, কিছু গণমাধ্যম, ফেইসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়। ভিত্তিহীন এসব সংবাদের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন,‘আমার বিরুদ্ধে যে বিষয়ের কথা বলা হয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়ার, বরং আলোচ্য সংবাদ জানার পর আমি এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। কেবল কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি ও আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের অপবাদমূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।’ সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন,গত ১৭ বছর আমার এলাকার মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলো,আমি চেষ্টা করছি তাদের অধিকার গুলো ফিরিয়ে দিতে চেষ্টা করছি। কিন্তু উল্টো আমার বিরুদ্ধেই অপপ্রচার কেন? প্রশ্ন করে বলেন তা খতিয়ে দেখলেই থলের বিড়াল বের হয়ে আসবে।’ জাহাঙ্গীর হোসেন আরও বলেন, ‘আমারদের নেতা দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি নেতাকর্মীদের দ্বারা যেন কোন মানুষ কষ্ট না পায় কোন মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।আমাদের থানা ও জেলা নেতৃবৃন্দ একই ভাবে ইউনিয়ন ওয়ার্ডে আমাদের মানুষের কল্যানে কাজ করার জন্য বারবার তাগিদ দিচ্ছেন। আমি ও আমার নেতাকর্মীরা যখন মানুষের অধিকার ফিরিয়ে দিছি তখন লুটতোরাজদের গাত্রদাহ শুরু হয়েছে এবং তারা আমাকে হেউ প্রতিপন্ন করার জন্য আমার বিরদ্ধে সংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,শার্শা থানা বিএনপি'র সদস্য মিকাইল হোসেন মনা,জামাল উদ্দীন,আনোয়ার হোসেন বাবু,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি নেতা মোনায়েম হোসেন,বিএনপি নেতা রফিকুল ইসলাম সন্তু, আব্দুর রাজ্জাক শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কবীর হোসেন,থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন,থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু,থানা উলামাদল নেতা আসরাফুজ্জামান,ছাত্রদল নেতা নিপু,মহিদ, রফিক,বাবলু, অহিদুল,মান্নান, জুয়েল ও লাল্টু উপস্থিত ছিলেন।
আরও খবর