দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয়সভা অনুষ্ঠিত



অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার সহ সীমান্তের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সোনাহাট বিওপির এলাকাধীন আন্তর্জাতিক  সীমান্ত পিলার ১০০৯/এমপি এর নিকট  বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাট স্থলবন্দরের সভাকক্ষে এই সভা অুষ্ঠিত হয়। 


সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ এবং  বিএসএফ ধুবরী সেক্টর ১৬ এর পক্ষে নেতৃত্ব দেন ডিআইজি শ্রী আশুতোষ শর্মা, পিএমএমএস। 

এসময় বিজিবির পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান,  লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম সহ অন‍্যান‍্য স্টাফ অফিসার গন এবং ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে ধুবরী সেক্টর অধীনস্থ ১৯, ৩১, এবং ১৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারগন উপস্থিত ছিলেন।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লে: কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, সীমান্ত সমন্বয় সভায় বিএসএফ এবং ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, সীমান্তের নিরীহ/নিরস্ত্র জনগণকে আহত করন, মাদকদ্রব্য পাচার, চোরাচালান, সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ স্থাপনা তৈরি না করা এবং কাঁটাতারের বেঁড়া নির্মাণ সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড সমুহ সহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়। ফলপ্রসূ আলোচনা শেষে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সীমান্ত সমন্বয় সভা সমাপ্ত হয়। 






আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৪৭ মিনিট আগে