সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

জয়পুরহাটে ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিতে ক্যাবের বাজার মনিটরিং

ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে নিরাপদ পণ্য প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জয়পুরহাটে বাজার মনিটরিং করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের কাঁচা সবজি, তেল, মুরগী, মাছ-মাংশ ও মুদি ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটি।

এ সময় ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট বিতরণ করে উক্ত বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ক্রেতা অধিকার নিশ্চিতের আহবান জানান ক্যাবের জয়পুরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন পারভেজ, কোষাধ্যক্ষ তামিম হোসেনসহ অন্যান্যরা।

এ বিষয়ে ক্যাবের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুস সালাম সরদার বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিলেও কিছু অসাধু ব্যবসায়ীরা তা মানছেনা। ফলে ভোক্তা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি বাজারের এই অস্থিরতার জন্যে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই দায়ী। তাই এসব সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের নায্য অধিকার ও স্বস্তি নিশ্চিতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের ফসল হিসেবে ২০০৯ সালে বাংলাদেশ সরকার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সৃষ্টি করে। তারাও ভোক্তাদের অধিকার রক্ষায় কাজ করছে। ভোক্তা সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। আমরা ভোক্তাদের কথা বলছি। আমাদের একটাই লক্ষ্য ভোক্তা অধিকার রক্ষায় ক্রেতাকে সচেতন করে তোলা।


আরও খবর