জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লাখাইয়ে সরকারী ধান বীজ দোকানে রাখার দায়ে ৩০হাজার টাকা জরিমানা।

লাখাইয়ে বিনামূল্যের বীজ দোকানে রাখার দায়ে দোকানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করলেন ভ্রাম্যমাণ আদালত। লাখাইয়ে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ দোকানে রাখার দায়ে দোকানীকে নগদ ৩০ হাজার টাকা অ র্থ দন্ডে দন্ডিত করলেন ভ্রাম্যমাণ আদালত,এবং ১৪৫ ধানবীজ জব্দ করা হয়েছে। লাখাইয়ে চলতি বোরো মৌসুম কে সামনে রেখে সরকারি ভাবে উপজেলার ৬ টি ইউনিয়ন এর কৃষকদের সংসলিষ্ট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, ইউপি সদস্য দের দেয়া তালিকা অনুসরণ পূর্বক বোরো মৌসুমের জন্য উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও হাইব্রিড জাতের ধান বিতরণ এর উদ্যোগ গ্রহণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পর্যায়ক্রমে এ ধানবীজ বিতরণ চলছে। এরই মধ্যে গোপন সংবাদ এর ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানতে পারেন উপজেলার বিভিন্ন হাটবাজার এর সারবীজ ও বালাই নাশক এর ডিলারের দোকানে বিনামূল্যে বিতরণ করা ধান বীজ বিক্রি করেছেন দোকানীরা।এ সংবাদ এর সূত্র ধরে শুক্রবার (১৫ নভেম্বর) উপজেলার স্থানীয় বুল্লাবাজার এ উপজেলা কৃষি কর্মকর্তার নেতৃত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিযানে চালিয়ে মেসার্স রাজকুমার দেব নামে এক প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতরণ করা উফসী জাতের ধান বীজ দেখতে পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা এর নেতৃত্বে ভাম্যমান আদালত বসিয়ে মেসার্স রাজকুমার দেব নামের প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নগদ ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।সেইসাথে ১৮৫ কেজি উফসী জাতের ধান বীজ জব্দ করা হয়। এ ছাড়া এ সরকারিভাবে বিনামূল্যে বিতরণ করা কৃষকদের বীজ কিভাবে দোকানে বিক্রি হচ্ছে, কারা তা সরবরাহ করছে এবং এর সাথে জড়িত তা উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা। ভাম্যমান আদালতের অভিযান কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি ও প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য।
Tag
আরও খবর