সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎

আটোয়ারীতে মাসব্যাপী ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন

পঞ্চগড়ের টোয়ারীতে মাসব্যাপী ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধন করা হয়েছে।

আটোয়ারী উপজেলার প্রয়াত রাজনীতিবিদ ও সাবেক আইন মন্ত্রী মির্জা গোলাম হাফিজ ১৯৯৩ সালে এ আলোয়াখোয়া রাশ মেলা প্রতিষ্ঠা করেন। ওই সময় থেকে এই রাস মেলা চলমান রয়েছে।


শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।


মেলা উদযাপন কমিটির সম্পাদক নজরুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল বাকি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।


এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। 


উদ্বোধনী অনুষ্ঠান শেষে পূজা মণ্ডপে গিয়ে রাশ ঘুড়িয়ে রাশ পূজারও উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে রাতের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


উল্লেখ্য যে, প্রতি বছর রাশ পূর্ণিমা দিন রাশ ঘোরোনোর মধ্যদিয়ে মেলা শুরু হয়ে মেলায় গরু, মহিষ, ছাগল, ঘোড়া, কাঠ ও স্টিলের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় হয়ে থাকে এবং মনোরম পরিবেশে সুস্থ্য বিনোদন ও আমোদ-প্রমোদের জন্য সার্কাস, মটরসাইকেল খেলাসহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে।

Tag
আরও খবর