নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত।

উপকূলে লোকায়ত জ্ঞানের অভিযোজন মেলা

ছবি- শ্যামনগরে লোকায়ত জ্ঞানের অভিযোজন মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।



রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (হাসার চক) গ্রামে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় লোকায়ত জ্ঞানের প্রয়োগ, প্রদর্শণীর মাধ্যমে অভিযোজন মেলা অনুষ্টিত হয় । হাসার চক পদ্ম কৃষক উন্নয়ন সংগঠন, দিঘির পাড় কৃষক উন্নয়ন সংগঠন, হাসার চক কৃষক উন্নয়ন সংগঠন, স্থানীয় জনগোষ্টি, সবুজ সংহতি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র যেীথ উদ্যোগে এই অভিযোজন মেলায় কুষক, ছাত্র/ছাত্রী,নারী পুরুষ, যুব, সাংবাদিক, স্থানীয় জনগোষ্টি, বারসিক কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে নানা সংকট মোকাবেলা করে এখনো উপকূলের অনেক কৃষকরা যুদ্ধ করে টিকিয়ে রেখেছেন বহু দেশি জাতের শস্যফসল ও চর্চা।


দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় লোকায়ত জ্ঞানের প্রয়োগ, প্রদর্শণীর মাধ্যমে অভিযোজন মেলায় ধুমঘাট হাসার চক গ্রামের ৩টি সংগঠন, শীলতলা গ্রামের ১টি সংগঠন ও তেরকাটির চকের ১টি সংগঠনের মোট ১০ জন কৃষানী ১০টি ষ্টলের মাধ্যমে প্রায় ১৬০ ধরনের  স্থানীয় চর্চা প্রদর্শন করেন (ভার্মি কম্পোস্ট,গর্ত কম্পোস্ট,জৈব বালাইনাশক(মেহগনি, নিম, গাঁদা ফুল,তামাক ও হুইল পাউডার),স্থানীয় মাছ সংরক্ষণ,ক্যারেট পদ্ধতিতে ফসল চাষ,বস্তা পদ্ধতিতে ফসল চাষ,বালতি পদ্ধতিতে ফসল চাষ,নষ্ট মাটির ফিল্টারে সবজী চাষ,প্লাস্টিকের পুন:ব্যবহারের মাধ্যমে বোতলে সবজী চাষ, ফেরেমোন ফাঁদের ব্যবহার,মাচা পদ্ধতিতে ফসল চাষ, অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণ,মশাল,পরিবেশ বান্ধব চুলা,বীজ সংরক্ষন পদ্ধতি,দুর্যোগকালীন শুকনা খাবার সংরক্ষন,হাজল পদ্ধতিতে ডিম ফুটানো, হাজল, লবন তৈরী,মালসা পদ্ধতিতে সবজি চাষ, মাছ ধরার স্থানীয় পদ্ধতি লাভা,হামান দিস্তা, মেটে, খড়ের ঘর, মাছ ধরার আটল,ঝুড়ি পদ্ধতি শামুক, ঘুটের ছাই,মতিয়ার তামাক, গুল, গোচনা ডোল পদ্ধতি, ভিটা উচু করন,ঢেকি, কাকতাড়ুয়া, ভার্মি কম্পোষ্ট মাটির, মধ্যে বীজ সংরক্ষনসহ অন্যান্য্ পদ্ধতি)।

 কৃষানীদের প্রদর্শিত অভিযোজন চর্চার সংখ্যা,মান ও উপস্থাপনের উপর ভিত্তি করে কৃষানীদের পুরষ্কার বিতরণ করা হয়। মেলায় প্রবীণ কৃষানীরা নতুন প্রজন্মের কাছে আগের দিনের কৃষি চর্চার তথ্য তুলে ধরেন। অভিযোজন মেলায় প্রথম স্থান অর্জন করেন নমিতা মন্ডল ,দ্বিতীয় স্থান অর্জন করেন কনিকা মন্ডল ,তৃতীয় স্থান অর্জন করেন নীলিমা মন্ডল

অভিযোজন মেলার গুরুত্ব তুলে ধরে সমাজ সেবক ও কৃষক সুকন্ঠ আউলিয়ার পরিচালনায় অভিযোজন মেলার গুরুত্ব তুলে ধরে প্রদর্শনী মেলা শেষে বক্তব্য রাখেন সমাজ সেবক মিজানুর রহমান, হাসার চক পদ্ম কৃষক উন্নয়ন সংগঠনের সন্ধ্যা রানী মন্ডল , সমাজ সেবক ও কৃষক সুকন্ঠ আউলিয়া,পশ্চিম জেলেখালী কৃষক সংগঠনের সভাপতি ভূধর চন্দ্র মন্ডল, শিক্ষক  মৃত্যন্জয় মন্ডল, জবা কৃষি নারী সংগঠনের সভাপতি লতা মন্ডল যুব নারী উমা রানী মিস্ত্রি ,হাসার চক কৃষক উন্নয়ন সংগঠনের হৃতিশ কুমার মন্ডল, বারসিক’র আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, বরষা গাইন ও বাবলু জোয়ারদার প্রমুখ।

বক্তারা বলেন, দিন  এলাকায় লবনাক্ততা বাড়ছে ঘুর্ণিঝড় হচ্ছে সাথে আছে নদী ভাঙনের মত দুর্যোগ। এসব পরিবর্তিত অবস্থার সাথে উপকূলীয় অঞ্চলের কৃষকরা সাথে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন কেীশল /চর্চা প্রয়োগ করার চেষ্টা করছেন। এই চর্চা প্রজন্ম থেকে প্রজন্ম চর্চা হয়ে আসছে।  জলবায়ু পরিবর্তনের ফলে উপকুলীয় এলাকায় লোকায়ত জ্ঞানের ব্যবহার করে টিকে থাকার চেষ্টা করছেন। দিন দিন এই জ্ঞানের সম্প্রসারন হচ্ছে।  কৃষি জমি আগের থেকে বাড়েনি বরং কমেছে। জলবায়ু পরিবর্তনের কারনে নানা ধরনের পোকার আক্রমন বেড়েছে। পোকার আক্রমন ঠেকাতে ও বেশি ফসল উৎপাদনের জন্য অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করি কিন্তু আমার জ্ঞান ব্যবহার করেও এগুলো দমন করা যেত। লোকায়ত জ্ঞানের মাধ্যমে কৃষি চর্চা সংরক্ষন,ব্যবহার ও সম্প্রসারনে সকলের সচেতনতা বাড়াতে হবে। কৃষকদের নিজস্ব চর্চা ব্যবহার দেখে  উপকূলীয় এলাকার অনেক কৃষক এই চর্চা ব্যবহার করে নিজের জ্ঞানকে বাড়াতে পারবে।


Tag
আরও খবর

6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৮ ঘন্টা ১৩ মিনিট আগে