চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 18-11-2024 08:10:17 am

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিজয় দিবসকে সামনে রেখে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই।


“আল্লাহর রহমতে কোন ধরনের সিকিউরিটি থ্রেট নাই ... কারণ, এই বিজয় দিবস সকলের। কারও একার নয়,” স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন।


আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিজয় দিবসকে ঘিরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েয় গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস যাতে সুন্দরভাবে পালিত হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে, সেসব নিয়ে সভায় আলোচনা হয়েছে।


তিনি বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও সমস্যা নাই।


স্বরাষ্ট্র উপদেষ্টা বিজয় দিবসে ট্রাফিকিং যাতে ভালো থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন।


তিনি জানান, বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার রং এবং আকার যাতে একেক জায়গায় একেক রকম না হয় সেটা নিয়েও আলোচনা হয়েছে।


“বৈঠকে সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে হয় সংশ্লিষ্ট সকলকে সে অনুরোধ জানানো হয়েছে,” তিনি উল্লেখ করেন।


বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর


deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১৩ ঘন্টা ৪২ মিনিট আগে