দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

নাসিরনগরে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষক সমতির মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান  শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন করে নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪.৩০ ঘটিকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তাদের বক্তৃতায়, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

নাসিরনগর শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম শেখ বলেন, আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি দ্রুত প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় বিচারের দাবিতে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সিক্তা রাণী দত্ত, তাহমিনা বেগম, সহকারি শিক্ষক আকবর হোসেন, সঞ্জয় দেব, মনির হোসেন, সৈয়দ মিয়া, লিটন দেব নাথ, ফয়সাল আহমেদ।

গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হামলা শিকার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন দানুর স্ত্রী তাহমিনা বেগম বলেন,  সন্ত্রাসী সাবেক মেম্বার গেদু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক, সেনু মিয়া, গিয়াস সহ আরো অনেকের আমার স্বামীর উপর দা, কোরাল, রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্নকভাবে আহত করেন। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের বিচার চাই।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৯ টায় উনার নিজগ্রাম গুনিয়াউক থেকে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দুর্বৃত্তরা আক্রমণ চালায়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে আনার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৫ ঘন্টা ১২ মিনিট আগে