তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগরে পুলিশের লুট হওয়া রিভলবার উদ্ধার

শ্যামনগরে পুলিশের লুট হওয়া রিভলবার উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্যামনগর থানা থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশী রিভলবার (নাইন এম এম পিস্তল) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে।

প্রায় তিন মাস পনের দিন পর মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকালে শ্যামনগর পৌরসভার মিঠা চন্ডিপুর বকুলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে রিভলবারটি উদ্ধার করে পুলিশ।

শ্যামনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থান থেকে রিভলবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট শ্যামনগর থানায় প্রবেশ করে হামলা , লুটপাট ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সে সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন তিনি এই থানায় আসার আগ পর্যন্ত ১১টি অস্ত্র মিসিং ছিল।এর মধ্যে একটি অস্ত্র উদ্ধার হয়েছে। বাকী গুলো উদ্ধারে অভিযান চলছে। ইতিপূর্বে থানা থেকে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ছবি- শ্যামনগর থানা থেকে লুট হওয়া উদ্ধারকৃত অস্ত্র।



Tag
আরও খবর