এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

চিলমারী-রৌমারী রুটে আবারও ১২ দিন পর ফেরি চলাচল শুরু

চিলমারীঃ চিলমারী-রৌমারী রুটে আবারও ১২ দিন পর ফেরি চলাচল শুরু

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে দুই হাজার ফিট খননের কাজ শেষ করে, নাব্য সংকট নিরসনের ১২ দিন পর আবারও চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল করতে শুরু করেছেন। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুর ১.৩০ ঘটিকায় ৭টি পন্যবাহী পরিবহন নিয়ে রৌমারীর উদ্দেশে চিলমারী ঘাট হতে ফেরি কুঞ্জলতা ছেড়ে গেছেন৷ এসব তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। এর আগে ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটের কারণে গত ৮ নভেম্বর হতে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল বন্ধ ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, আজ দুপুর হতে এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে দুপুর দেড় টার দিকে ৭ টি পণ্যবাহী পরিবহন নিয়ে ফেরি কুঞ্জলতা রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে গেছেন। এখন ধারাবাহিকভাবে অপর একটি ফেরি কদম সেটিও চলাচল করবে। খোঁজ নিয়ে জানা গেছে, ফেরি চলাচল বন্ধ থাকায় চিলমারী বন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ১ সপ্তাহ অপেক্ষা করার পর বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রমনা ঘাট থেকে চলে গেছেন। বিআইডব্লিউটিএ'র উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্রের পানি কমে যাওয়ায় সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। ১২ দিনে প্রায় ২ হাজার ফিট এলাকা খনন করা হয়েছে। খননের সব ধরনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্বিঘ্নে ফেরি চলাচলের জন্য নদীর বিভিন্ন স্থানে চিহ্নিত করা হয়েছে। আজ থেকে স্বাভাবিক নিয়মে এই নৌ-পথে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসি'র চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, রৌমারীর বলদ মারা ঘাটে ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় ফেরি বিভিন্ন জায়গায় মাটির সঙ্গে আটকে যাচ্ছিল। পরে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রেখে খনন করা হয়েছে। গতকাল মঙ্গলবার খননের কাজ শেষ করা হয়েছে।

আরও খবর