১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতে গরু চোর আটক

চিলমারীঃ ৩ গরু চোর আটক

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গরু চুরি করে পালানোর  সময়, পাশ্ববর্তী উপজেলার উলিপুর বাজার এলাকায় চোর সন্দেহে গরুসহ তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে গরুসহ ঐ ৩জনকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে আসেন। জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা এলাকার শহিদুর রহমানের ছেলে শাহ জামাল মিয়া, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার (২০ নভেম্বর) ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে যান। সেখানে গিয়ে দেখতে পান তার সাতটি গরুর মধ্যে লাল রঙের একটি গরু নেই। পরে স্থানীয়ভাবে খোঁজ করার পরে গরুটি না পেয়ে, চিলমারী মডেল থানায় গরু হারানোর একটি অভিযোগ দায়ের করেন। চিলমারী থানা অফিসার ইনচার্জ গরু চুরির অভিযোগের বিষয়ে, কুড়িগ্রাম জেলার সবকটি থানায় বেতার বার্তা পাঠান। এবং ফিরতি বার্তায় উলিপুর উপজেলায় বুধবার স্থানীয়দের হাতে চোর সন্দেহে গরুসহ তিন জনকে আটকের বিষয়ে জানা যায়। পরে তাদের চিলমারী মডেল থানায় এনে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামী হলেন-ওহিদুল ইসলাম, রাসেল মিয়া ও আমিনুল ইসলাম। তারা সবাই চিলমারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, গরু চুরির মামলায় গরুসহ তিনজনকে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি। 

আরও খবর