দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাবেক ধর্মমন্ত্রীর ছোট ভাইসহ আ.লীগের ২৬ নেতাকে জামিন করানোর দায়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের ছোট ভাইসহ জামালপুরের আদালতে আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মীর জামিন করানো মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অভিযুক্ত ছাত্রদল নেতা আইয়ুব আলী জেলার ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।


গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বালিয়ামারী গ্রামে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


বালিয়ামারী সড়কে বিক্ষোভ মিছিল শেষে  বালিয়ামারী গ্রামে প্রতিবাদ সমাবেশ করেন আয়োজকরা। 


প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহা আলী মোল্লা, চরপুটিমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বার, সহসাধারণ সম্পাদক মাসুদ রহমান, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফকির এবং চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ জোয়ার্দার। 


বক্তারা বলেন, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়। আহতের সুষ্ঠু বিচার পেতে ছাত্রদল নেতা আইয়ুব আলীকে বাদী করে ইসলামপুর একটি মামলা দায়ের করা হয়। মোটা অংকের টাকার বিনিময়ে নিয়ে বাদী আয়ুব আলী আসামিদের জামিনে আদালতে অনাপত্তি করায় আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী জামিন লাভ করেন। টাকা নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মামলায় জামিন করানো ঘটনার তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। 


উল্লেখ্য, এর আগের দিন গত বৃহস্পতিবার জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী  আসামিদের জামিনে অনাপত্তি দাখিল করায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে সংশ্লিষ্ট বিচারক জামিন মঞ্জুর করেন।


জামিনপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন–

উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ধর্মমন্ত্রী দুলালের ছোট ভাই ও উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খান, সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের সেখ, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুমন।


আদালত সূত্রে জানা যায়, এজাহারভুক্ত ৩১ আসামির মধ্যে ২৪ জন আদালতে হাজির হয়ে ওইদিন জামিন চান। আসামিদের জামিনে আপত্তি নেই মর্মে আদালতকে জানান মামলার বাদী ছাত্রদল নেতা আইয়ুব আলী।

মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটোরিয়ামের সামনে জড়ো হয়। এ সময় উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার খলিলের নেতৃত্বে ৮০ থেকে ৯০ জন দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গান নিয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের মারধর করে।

এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ওই সময় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন। 

এই ঘটনায় ৬ সেপ্টেম্বর রাতে ছাত্রদল নেতা ও আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাবেক ধর্মমন্ত্রীর ছোট ভাই উপজেলা আ. লীগের কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান মাসুম খানসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়।


অভিযুক্ত চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও মামলার বাদী আইয়ুব আলী বলেন, আমি আওয়ামী লীগ নেতা-কর্মীদের কাছ থেকে টাকা নিইনি। তবে আদালতে হাজির হয়ে জামিনে সহযোগিতা করেছি।


আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ২৫ মিনিট আগে