এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

চিলমারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

চিলমারীঃ কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে 'চিলমারী' ইউনিয়নকে ব্রহ্মপুত্রের ভাঙন থেকে রক্ষা প্রকল্প গ্রহণের দাবিতে, হাট ও ঘাটের খাজনা বাতিল এবং স্বাধীন স্থানীয় সরকারের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার, চিলমারী ইউনিয়নের চর কড়াই বরিশাল বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নাহিদ হাসান। এইচ এম মেহেদীর সঞ্চালনায় ও  ইউপি সদস্য আঙ্গুর মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজুল হক জোদ্দার, প্রধান শিক্ষক সাদাকাত হোসেন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, শানজু মিয়া, স্থানীয় সংবাদকর্মী সাওরাত হোসেন সোহেল, মোনায়ার হোসেন মিনা, আরিফ আক্তার মিশু, নজির হোসেন। এ সময় বক্তারা দাবি করে বলেন, যে কোনো মুল্যে চিলমারী ইউনিয়নকে ভাঙ্গন হতে রক্ষা করতে হবে। ইতিমধ্যে ভাঙ্গনে শিকার হয়েছেন শতাধিক ঘরবাড়ি, আবাদী জমি ও নদীতে বিলিন হয়েছে। এর আগে প্রায় সাড়ে চার হাজার গাছ দিয়ে বান্ডাল তৈরী করেও চর রক্ষা হয়নি। বক্তারা আরও বলেন, তিন বছর হতে ব্রহ্মপুত্র নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙ্গন ব্যাপক আকার ধারণ করেছে। এই চরে বছরে প্রায় ২০ লক্ষ টন ভূট্টা উৎপাদন হয়। অথচ এই চর রক্ষায় কারো নজর নেই। প্রয়োজনে আমরা স্বেচ্ছায় নদী ভাঙ্গন রোধে কাজ করব। তবুও এই ইউনিয়নকে রক্ষা করতে হবে বলে দাবী তাদের।

আরও খবর