শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

লাখাইয়ে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা।

লাখাইয়ে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা। লাখাইয়ে ২০২৪ সালের জুলাই - আগষ্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মহালদার। আলোচনার শুরুতে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন,শহীদ কারিমুল ইসলাম এর স্ত্রী, শহীদ মোনায়েম আহমেদ মাতা ইয়াসমিন আক্তার, মামুন আহমেদ রাফসান এর মাতা নিসামন বিবি,শহীদ নাহিদুল ইসলাম এর স্বজনরা। উল্লেখ্য জুলাই আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে লাখাই উপজেলার ৪ জন তরুন শহীদ হন।পশ্চিম রুহিতনসী গ্রামের কারিমুল ইসলাম (২২), কামালপুর গ্রামের মাদ্রাসা ছাত্র মুনায়েম আহমেদ (১৭), মুড়িয়াউক গ্রামের মাদ্রাসা ছাত্র নাহিদুল ইসলাম (১৭), তেঘরিয়া গ্রামের মামুন আহমেদ রাফসান(২০)। সভায় বক্তাগন গনঅভ্যুত্থানে শহীদ দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বক্তাগন আরোও বলেন জুলাই আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদদের আজীবন এদের আত্মত্যাগের জন্য স্মরণ করবে এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করবে।এদেশের ছাত্র জনতা যে লক্ষ্য পুরনে নিজেদের জীবন উতসর্গ করেছেন তা বাস্তবায়নের জন্য সকলের ঐক্য প্রয়াস চালাতে হবে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দেশের ঐক্য বিনষ্টকারীদের যে কোন অপচেষ্টার বিষয়ে সচেতন থাকতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাহিদা সুলতানা বলেন শহীদের পরিবারের জন্য সরকারের সহযোগিতা নিশ্চিত করতে কাজ করছি। আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা পরিষদ এর পক্ষ থেকে শহীদদের পরিবারের ও আহতদের জন্য সম্ভব সবকিছু করা হবে।
Tag
আরও খবর