যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

ইগনাইট মিরসরাই'র উদ্যোগে ১৭৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ইগনাইট মিরসরাইয়ের উদ্যোগে এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসার ১৭৫ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উপজেলায় ফলাফলে প্রথম হওয়া দুটি প্রতিষ্ঠানকে ক্রেস্ট বিতরণ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. এ এন এম মেশকাত উদ্দীন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য কামরুদ্দীন নিশানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট সাইফুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি) মাঈন উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মীর হোসেন, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নেছারুল হক নুরী, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ আফছার উদ্দিন, চট্টগ্রাম দারুল ইরফান একাডেমি অধ্যক্ষ মাওলানা কেফায়েত উল্লাহ, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিপুল দাস, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ইগনাইট মিরসরাইয়ের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ও সাজ্জাদ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজ-বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ ইগনাইট মিরসরাই'র প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাইর গণঅভ্যুত্থানে নি'হ'ত'দে'র আত্মার মাগফিরাত কামনা করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং ইগনাইট মিরসরাইয়ের এমন আয়োজনকে সাধুবাদ জানান।

Tag
আরও খবর