এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

চিলমারীতে আহ্বায়ক কমিটি গঠনের পরই এক সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ

চিলমারীঃ আহ্বায়ক কমিটি গঠনের পরই এক সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের কয়েক ঘন্টা পরই কমিটি থেকে এক সদস্যের স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ঐ সদস্যের নাম মাজু ইব্রাহিম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে ছিলেন। তিনি তার নিজ নামের একটি ফেসবুক আইডির ওয়ালে কমিটি থেকে পদত্যাগ করার পোস্ট করেছেন। গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মাজু ইব্রাহিম। মাজু ইব্রাহিম তার ফেসবুক আইডির ওয়ালে লিখেছেন, আমি মাজু ইব্রাহীম, আমি আজ (সদ্য) প্রকাশিত কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের-কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত হয়েছি। আমি ব্যাক্তিগত কারনে কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদ থেকে স্বজ্ঞানে স্বেচ্ছায় পদত্যাগ করছি বা সরে যাচ্ছি। পদত্যাগের বিষয়ে মাজু ইব্রাহিম বলেন, পারিবারিক কারণ ও সামনে আমার পরিক্ষা তাই নিজে আমি স্বেচ্ছায় এ পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ভাবছি প্রয়োজন হলে লিখিত পদত্যাগ পত্র জমা দিবো। জেলা কমিটির আহবায়ক আব্দুল আজিজ নাহিদ জানান, মাজু ইব্রাহিম আমাদের কাউকেই বলেননি, উনি নিজের জায়গা থেকে সরে গেছেন, কিন্তু কেন গেছেন সেটা আমার জানা নেই। আমাদের একটা গঠনতন্ত্র সামনে আসবে, সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এর আগে শুক্রবার (২৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ২৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার কমিটিতে আব্দুল আজিজ নাহিদকে আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগরকে সদস্যসচিব, সাদিকুর রহমানকে মুখ্য সংগঠক ও জান্নাতুল তহুরাকে মুখপাত্র করা হয়েছে বলে জানা যায়। 

আরও খবর