এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ শ্রীমঙ্গলে যুব মজলিস নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার সেক্রেটারির মতবিনিময় শার্শার বাগআঁচড়া আকিজ গ্রুপের ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত গোয়ালন্দে পদ্মায় ৫২টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার, আগুনে ধ্বংস শ্রীমঙ্গলে রিসোর্টে গোপনে গেস্টের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করা সেই মেঘমালতি এখন বেলাশেষে রিসোর্ট

চিলমারীতে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক

চিলমারীঃ ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরায় ৬ জেলে আটক

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক শক মেশিন দিয়ে, মাছ ধরার সময় দুটি ইলেকট্রিক মেশিনসহ ৬ জেলেকে আটক করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশ। গতকাল রোববার (১ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে দশটার দিকে, পুলিশ পরিদর্শক ইমতিয়াজ কবিরের নেতৃত্বে নৌ-বন্দর থানা পুলিশের একটি টিম। উপজেলার বড়ভিটার চর এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে, ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলেসহ মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়েছে। পরে জেলেদেরকে চিলমারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, চিলমারী নৌ-বন্দর থানা পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির। আটককৃতরা হলো, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০) সহ ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)। চিলমারী মডেল থানার কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, আটককৃত ৬ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এবং আজ দুপুরে তাদের কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে। বলে জানান তিনি।

আরও খবর