বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

লাখাইয়ের সন্তোষপুরের ডাকাতি মামলার আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার।

লাখাইয়ের সন্তোষপুরের ডাকাতি মামলার আসামীকে  চট্টগ্রাম থেকে গ্রেপ্তার। 

লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের ডাকাতি মামলার  আসামী আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্যকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ।গ্রেফতারকৃত আসামী কিশোরগন্জ জেলার অষ্টগ্রাম উপজেলার শরীফপুর গ্রামের মনসুর আলীর পুত্র  মোহাম্মদ মিয়া উরুপে মোহাম্মদ আলী কাঙ্গাল মিয়া।  লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার(২২নভেম্বর) দিবাগত রাতে লাখাই থানার উপ- পরিদর্শক(এস আই) দেবাশিষ তালুকদার,  উপ- পরিদর্শক(এস আই) মিজান উল হক  সঙ্গীয় পুলিশ ফোর্স সহ  এবং পাঁচলাইশ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম বিভাগের পাঁচলাইশ থানাধীন হাজী বাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য  আসামীকে গ্রেপ্তার করে।  সুত্রে আরো জানা যায় ইতিমধ্যে এই মামলার ৮জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তন্মধ্যে ৪ জন ডাকাত বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় ঘটনার সাথে জড়িত মর্মে  স্বীকারোক্তি ও দিয়েছে। সুত্রে আরো জানান গ্রপ্তারকৃত আসামী একাধিক ডাকাতি মামলার আসামী । উল্লেখ্য   বিগত ২১ জুন/২২ দিবাগত রাতে লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামে কৃষ্ণ দাশের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছিল। গ্রেপ্তারকৃত আসামীকে বৃহস্পতিবার (২৪ নভেম্বর)  হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।  আন্তজেলা ডাকাত দলের অন্যতম আসামী গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এম এন মিয়া নিশ্চিত করেন।

Tag
আরও খবর