দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ক্যাম্পাসে ঐক্যের জন্য সবার আগে দরকার ছাত্র সংসদ নির্বাচন: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন আওয়ামী দুঃশাসনের আমলের ক্যাম্পাস রাজনীতির সংস্কার চাই, যা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। ক্যাম্পাসে ঐক্যের জন্য সবার আগে দরকার ছাত্র সংসদ নির্বাচন। বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।



তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে আমলে নেতৃত্বের বিকাশ ঘটেনি। নেতৃত্বের বিকাশ চাইলে ছাত্র সংসদের বিকল্প নেই। আওয়ামী আমলে ক্যাম্পাস ছিল মাদক সন্ত্রাসের যায়গা। বিগত সময়ে ডাকসু নির্বাচন ছাড়া আর কোথাও ছাত্রসংসদ নির্বাচন হয়নি। যদি আমাদের প্রত্যয় ভিন্ন হয় তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে। এছাড়া তিনি আরো বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতে ব্যর্থতার জন্য স্বাধীনতার ৫৩ বছরেও ক্যারিশমাটিক লিডার পায়নি জাতি। ২৪ এর আন্দোলনে শিবির রাজপথে ছিল যদি আবারও এমন দরকার হয় আবারো মাঠে নামবে শিবির।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের আয়োজনে দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সভার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 



বিপ্লবোত্তর ছাত্র ঐক্য বিষয়ক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সাইফুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সেক্রেটারি সুজন মোল্লা, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জবি শাখার সভাপতি ইকবাল হোসেন শিকদার ও সেক্রেটারি আসাদুল ইসলাম, জবি ছাত্র অধিকার পরিষদের এ কে এম রাকিব, জাস্টিস ফর জুলাই’র মুখপাত্র মাইন আল মোবাশ্বের ও জবি’র আহবায়ক সজিবুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবির আহবায়ক ইভান তাহসিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নূর নবী, বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলন জবির সেক্রেটারি আশিকুর রহমানসহ অন্যানরা। 



জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।


উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের মধ্যে রয়েছে- জবি রিপোর্টার্স ইউনিটি, জবি সাংবাদিক সমিতি এবং জবি প্রেসক্লাব।

আরও খবর