ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঘাটাইলে ৪০০পিস ইয়াবাসহ ৩ জন আটক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ তিনজন আটক করেছে ডিবি পুলিশ টাঙ্গাইল । ৪ ডিসেম্বর বুধবার রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেলের সামনে থেকে এই তিন মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। আটককৃত ইয়ারা ট্যাবলেটের আনুমানিক মুল্য ১লক্ষ ২০হাজার টাকা। এ বিষয়ে ৪ ডিসেম্বর বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ৩ জনকে আসামী করে ঘাটাইল থানায় একটি মামলা হয়েছে। আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলার কৈডলা গ্রামের সাবেক ইউপি সদস্য বন্দে আলীর ছেলে সিয়াম (২০), পাড়া কুশারিয়া গ্রামের আব্দুছ ছালামের ছেলে শাহ আলম (২৬) চানতারা গ্রামের আল মামুন হাফিজের ছেলে সাদমান মোহাম্মদ সাকি (২৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় উপজেলা বিভিন্ন জায়গায় নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেন। মূলত তারা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে জামুরিয়া ইউনিয়নের বীর ঘাটাইল সাগরিকা হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ডিবি তাদের নিকট থেকে পুলিশ ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করেন। এ বিষয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম মুঠোফোনে জানান টাঙ্গাইল ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর