তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগর প্রেসকাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

শ্যামনগর প্রেসকাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ“পরিস্কার পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটা আমাদের মানসিকতার প্রতিফলন” এ স্লোগানকে সামনে রেখে  সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাবের আয়োজনে শনিবার(৭ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।

প্রেসকাব সভাপতি সহ-অধ্যাপক সামিউল আযম মনিরের নেতৃত্বে প্রেসকাবের সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা সদরের বিভিন্ন সড়কে পলিথিন, আবর্জনা পরিস্কার কর্মসূচি পালন সহ জনসাধারণ ও ব্যবসায়ীদের বর্জ্য রাখার পাত্র স্থাপন করার পরামর্শ প্রদান করা হয়।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উৎসাহ প্রদানে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। উপজেলা নির্বাহী অফিসার পরিচ্ছন্নতা কর্মসূচিকে স্বাগত জানান। তিনি বলেন শ্যামনগর উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলা এটি পরিস্কার রাখা সকলের কর্তব্য। এখানে ভ্রমণ পিপাসুরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার জন্য বহুদূর থেকে চলে আসেন। বাইরের সকলে এসে পরিস্কার উপজেলা দেখতে পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসকাব সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, প্রেসকাব সদস্য রনজিৎ বর্মন, শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, মুনসুর রহমান, তপন বিশ^াস,আব্দুল কাদের, কামরুজ্জামান,উৎপল মন্ডল,মিজানুর রহমান,আলমগীর হোসেন প্রমুখ।

ছবি- শ্যামনগর প্রেসকাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি।



Tag
আরও খবর