আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অভিনব উপায়ে মাছ শিকারের অপরাধে ০৭ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (০৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় এবং পদ্মা নদীতে আইন-শৃঙ্খলা রক্ষার্থে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 


অভিযান পরিচালনাকালে বিধি বহির্ভূতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার অপরাধে ০৭ (সাত) জন জেলেকে হাতে নাতে ধরা হয়। ধৃত ব্যক্তিবর্গকে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টে দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ০২ টি ব্যাটারী (যার প্রতিটির সক্ষমতা ১২ভোল্ট), ১টি ইনভার্টার মেশিন, ৪টি ছাঁক/জালি ও কিছু জিআই (GI) তার জব্দ করা হয়। 


বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে নদী, খাল, বিল ও বাঁওড়ে থাকা মাছের পোনা, ডিম, সাপ-ব্যাঙসহ অন্যান্য জলজপ্রাণীও মারা পড়ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।

আরও খবর