তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

সাতক্ষীরার শ্যামনগর প্রশাসন ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুনীতি দমন কমিশন, সজেকা,খুলনার সহায়তায় সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্তরে কবুতর ও বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন পরিবার থেকে দুর্নীতি প্রতিরোধ শুরু করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন করার কথা বলেন। তিনি সকলকে সচেতন হওয়ার কথা বলেন এবং দুর্নীতি বিরোধী বাংলাদেশ গড়তে সকলের সহায়তা চান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত তাইজুর রহমান,  দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ বর্মন, শ্যামনগর প্রেসকাবের সদস্য আবু সাইদ, ছাত্রী জেবাতাসনিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুব্রত বিশ^াস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ন কবীর সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,শিক্ষার্থীবৃন্দ, এনজিও প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মানবন্দ্রে দেবনাথ।

Tag
আরও খবর