অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত।

লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত।হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  "নারী কন্যার সুরক্ষা করি,সহিংস মুক্ত বিশ্ব গড়ি; এ প্রতিপাদ্য কে সামনে রেখে আয়োজিত আলোচনা সভা সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুরে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানা। আলোচনায় অংশ নেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,  সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, সাংবাদিক আশীষ দাশ গুপ্ত ও সাংবাদিক তৌহিদ মোল্লা প্রমূখ। আলোচনা সভায় বক্তাগন বলেন নারীর অগ্রযাত্রায় নারীরাই প্রধান অন্তরায়। কন্যা শিশু ও নারী মূলত নির্যাতন ও বৈষম্যের শিকার হয়ে থাকে তাদের পরিবার ও আপনজনদের নিকট থেকে। তাই নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। এ ক্ষেত্রে সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। নারীকে শুধু নারী হিসাবে নয়,মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। নারী হলো কন্যা, জায়া,জননী। পরিশেষে জয়িতা অন্নেষনে বাংলাদেশ এ তিন জয়ীতাকে সম্মাননা স্মারক ক্রেষ্ট,ও সনদ  তুলে দেন অতিথি বৃন্দ।
Tag
আরও খবর


deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

৮ ঘন্টা ২৪ মিনিট আগে