চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

সয়াবিন তেল মসুর ডাল ও পাম অয়েল কিনবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 03:18:24 pm

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সয়াবিন তেল, পাম অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বুধবার (১১ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল কিনবে সরকার। প্রতি লিটার তেলের দাম ১৪০ টাকা ধরে মোট ব্যয় হবে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা।


একই কোম্পানির কাছে থেকে ১ কোটি ১০ লাখ লিটার লুজ পাম অয়েল কিনবে সরকার। প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩০ টাকা ধরে এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা।


এ ছাড়া রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে কেজিপ্রতি ৯৫ টাকা ৯৭ পয়সা ধরে মোট ৯৫ কোটি ৯৭ লাখ টাকার ১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে।


সবগুলো পণ্যই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য কিনবে সরকার।

আরও খবর