চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

বিশ্ববিদ্যালয়ে চুরির উৎপাত, চোরের সন্ধানে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ থেকে তিন দফায় ৪টি প্রজেক্টর চুরি হয়েছে।


ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান। বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘২৮ নভেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন সমাজকর্ম বিভাগের ১২৮ ও ১২৯ নম্বর কক্ষ থেকে দুটি প্রজেক্টর চুরি হয়। যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারেন তাহলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।


উল্লেখ্য তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।’ এ ব্যাপারে প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি প্রজেক্টর চুরি হয়েছে। ৭ ডিসেম্বর ম্যানেজমেন্ট বিভাগ থেকেও প্রজেক্টর চুরি হয়। ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে দুইটা প্রজেক্টর চুরি হয়েছে। চোরকে বের করতেই ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।”

আরও খবর