তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে ইটভাটাকে জরিমানা

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে ইটভাটাকে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লংঘনের দায়ে আশা ব্রিকস-২ নামীয় প্রতিষ্ঠানকে অর্র্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নুরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকায় অবস্থিত উক্ত প্রতিষ্ঠানকে অর্থদন্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কশিমনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে  ভ্রাম্যমান আদালদটি পরিচালিত হয়। এসময় সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের প্রধান আব্দুল্লাহ আল রিফাত জানান বৃহস্পতিবার নুরনগর ইউনিয়নস্থ আশা-২ ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টে সংশ্লিষ্ট ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৭ ধারা লঙ্ঘনে ১৭ ধারা মতে উল্লিখিত আইনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ছবি ঃ শ্যামনগর ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান।


Tag
আরও খবর