রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ফোরামের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে চট্টগ্রামের আন্দকিল্লায় ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের সম্মেলন কক্ষে মাওলানা কাজী আবুল বশরের সভাপতিত্বে ও মাওলানা কাজী ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সঞ্চালনায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী অধ্যক্ষ হারুন চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফোরামের সেক্রেটারী কাজী মাওলানা সাকের আহম্মদ চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা কাজী ইউসুফ, কাজী একিউএম একরামুল হক চৌধুরী, কাজী আব্দুল আজিজ, কাজী মহি উদ্দিন ছাদেক, কাজী একেএম সাইফুদ্দীন মামুন, কাজী আহমদ ছগির, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী আবদুল জলিল, কাজী এনামুল হক, কাজী মোঃ আবু বকর, কাজী নূর মোহাম্মদ, কাজী মাওলানা কুতুব উদ্দিন, কাজী মাওলানা আবদুল হালিম, কাজী মোঃ আশরাফ উদ-দৌল্লা, কাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী করিমুল হক চৌধুরী, কাজী মোঃ নূর নবী ও কাজী মাওলানা আবু শোয়েব মুনিরী।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার সর্ব সম্মতিক্রমে কাজী সৈয়দ মোঃ আবু সাঈদকে সভাপতি, কাজী মাওলানা মহি উদ্দীন সাদেককে সাধারণ সম্পাদক, কাজী মাওলানা মোঃ আবদুল আজিজকে সাংগঠনিক সম্পাদক ও কাজী একিউএম একরামুল হক চৌধুরীকে অর্থ সচিব নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়।

Tag
আরও খবর