ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

কবি মীর হোসেনের কবিতা - 'সুবোধ বালক'

সম্পাদকীয় ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-12-2024 02:35:15 am

কবি মাওলানা মো. মীর হোসেন। © ফাইল ছবি

এক যে ছিল সুবোধ বালক বিস্ময় বিহ্বল, 

শান্ত শিষ্ট ভদ্র নর্ম কর্মে বেশ সহজ সরল। 

নাম ধরে ডাকে না কেউ বলে সবাই সুবোধ, 

গাঁয়ের সবার কল্যাণে আসে, না নেয় কোন সুযোগ। 


পাঠশালায় যায় রীতিমতো, করে না সে অনিয়ম

লেখাপড়ায় বেজায় বেশ, মানে সব নিয়মকানুন। 

ভোর সকালে জাগৃত হয় সূর্য মামার আগে, 

সালাত পড়ে জামাতের সাথে কাতারের অগ্রভাগে। 


মিথ্যা কভু বলে না সে, যায় যাবে প্রাণ তাতে, 

সত্যের সঙ্গে লড়াই করে শিখিয়েছে কীভাবে বাঁচতে। 

ওই পাড়ার সব দুষ্টু ছেলেরা করছে বলাবলি, 

তার সাথে আর মিশবে না কেহ সে যে বড় আনাড়ি। 


দেশে যে আজ ঐ রকমের ছেলের বড়ই অভাব, 

ঢের আছে চেষ্টা করেও পারেনা বদলাতে তাঁর স্বভাব। 

তাই তো দেখি দেশে বিশৃঙ্খলা আর শুধু মারামারি, 

সন্তান হারিয়ে মা-বোনদের ক্রদন আহাজারী। 


আমাদের দেশে সেই সুবোধ ছেলে হবে কবে, 

কথায় নয়, চরিত্র গুণে অনেক বড় হবে। 

করি দু,হাত ভরে মোনাজাত

প্রভু তোমার খানেতে, 

পয়দা করো এমন সন্তান সকল মায়ের উদরতে। 


••••• 

» কবি পরিচিতি : মাওলানা মো. মীর হোসেন 

শিক্ষক ও লেখক 

নাঙ্গলকোট, কুমিল্লা 


আরও খবর