লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

প্রভাবশালী সিন্ডিকেটের দাপটে পদ্মার বালু লুট অব্যাহত; হুমকিতে বাঁধ

রাত নামলেই কাটার ড্রেজারের সাহায্যে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়। এর ফলে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা জিরো পয়েন্টের বেরিবাঁধে ইতিমধ্যেই ভাঙনের লক্ষণ দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে পাইনপাড়া আহামেদ মাঝি কান্দির গ্রামের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ তিন শতাধিক বসতভিটা। পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নদীর গতিপথ বদলে গিয়ে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধে বড় ধরনের আঘাত হানতে পারে।

শরীয়তপুর জেলা পদ্মা ও মেঘনা নদী দিয়ে পরিবেষ্টিত একটি এলাকা। অতীতে পদ্মার ভাঙনে বহু বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি-বেসরকারি স্থাপনা বিলীন হয়েছে। ভাঙন রোধে পদ্মার ডান তীরে বাঁধ নির্মাণ করা হয়েছে, পাশাপাশি জাজিরা ও সখিপুরে আরও দুটি প্রকল্প চলছে। তবে এসব প্রতিরক্ষামূলক ব্যবস্থা থাকা সত্ত্বেও পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ সংলগ্ন এলাকায় প্রতিদিনই অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা ও নড়িয়ার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় ৫০টি কাটার ড্রেজারের সাহায্যে প্রতি রাতে ৭৫ হাজার থেকে ১ লাখ ফুট বালু উত্তোলন করা হয়। এই বালু বলগেট জাহাজে লোড করে প্রতি ফুট ১.৫০ টাকায় বিক্রি করা হয়। এলাকায় এটি "ভিটি বালু" নামে পরিচিত, যা ভরাটের কাজে ব্যবহৃত হয় এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

এক বালু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, “নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আমরা রাতের আধারে স্থানীয় নেতা ও প্রশাসনের সঙ্গে সমঝোতা করেই এই কাজ করি।”

তবে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলেও প্রভাবশালী মহল ও শক্তিশালী সিন্ডিকেটের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। নড়িয়া ও জাজিরা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের মধ্যে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নাম উঠে এসেছে।

নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেছেন, “নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি, তবে জনবল সংকটের কারণে সবসময় অভিযান চালানো সম্ভব হচ্ছে না।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, “পদ্মা নদীর ভাঙন রোধে ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।”

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানিয়েছেন, “অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর