জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

লাখাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত।

লাখাইয়ে মহান বিজয় দিবস উদযাপিত। লাখাইয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর গৃহীত কর্মসূচীর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এর পর সকল সরকারি বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ এর সন্মুখভাগে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানা। বিজয়মেলা উদ্বোধন পরবর্তীতে সকাল ১০-৩০ মিনিটে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম এর সন্চালনায়- অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বন্দে আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, তাজুল ইসলাম, নুর ইসলাম, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম প্রমুখ।
Tag
আরও খবর