গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির কচুয়ায় সাচারে শ্রী শ্রী জগন্নাথ দেবের ১৫৯ তম রথযাত্রা উদযাপন পীরগাছায় কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু তৈয়ব হোসেনকে বিদায় সংবর্ধনা নোয়াখালী জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় নির্বিঘ্নে উদযাপিত হলো রথযাত্রার ডিবি কার্যালয়ে নিয়ে ছাত্রশিবির নেতাকে বর্বর নির্যাতন ফেসবুক পোস্টে বর্ণনা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: একজনের এক মাসের কারাদণ্ড, ৪টি যানবাহন জব্দ জুলাই শহীদদের স্মরণে শান্তিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড লাখাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে রথযাত্রা । জুলাই শহিদ দিবস কেবল শোকের দিন নয়; এটি আত্মশুদ্ধি এবং নতুন অঙ্গীকারেরও দিন : ইউএনও শাহ্ মো. জুবায়ের আশাশুনিতে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা সভা নিয়ামতপুর উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি মহোদয়কে সংবর্ধনা শ্যামনগরে রথযাত্রা উৎসব পালিত

ইসলামপুরে 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে' স্লোগানে আওয়ামী লীগের মিছিল


জামালপুরের ইসলামপুর উপজেলায় 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে' স্লোগানে

নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় মিছিলটি করেছে নিষিদ্ধ ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 




নিষিদ্ধ ছাত্রলীগের গোয়ালেরচর ইউনিয়ন শাখার 

সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তাঁর ফেসবুক আইডি থেকে ওই মিছিলটি লাইভ করেন। এতে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ভিডিওটি।

মিছিলের ওই ভিডিওতে মিছিলকারীদের স্রোগান দিতে শোনা যায়, 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 'শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে।' 'কে বলেরে মুজিব নাই, মুজিব সারা বাংলায়।' 'বিজয়ের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে।' 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়।'


এদিকে ওই মিছিলের প্রতিবাদে জেলা শহরে সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিকে ওই মিছিলের প্রতিবাদে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

এছাড়া ইসলামপুর পৌর শহরের প্রতিবাদ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা।



স্থানীয় সূত্রে জানা গেছে, সভারচর দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে যুবলীগের সাধারণ সম্পাদক সুজনের নেতৃত্বে, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হাবেজ মিয়া। 


মিছিলটি সভারচর মোড় পর্যন্ত পদক্ষিণ করে। পরে সভারচর গ্রামে জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সভাপতি হাফিজুর রহমানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 


ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সেখানে নিষিদ্ধ ছাত্রলীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেছে। মিছিল শেষে জেলা ছাত্রদলের নেতা হাফিজুর রহমানের  বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেনাবাহিনীর একটি দলও সেখানে গিয়েছিলো। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'



আরও খবর



deshchitro-6a58c65d024de-160726055405.webp
জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার

১ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে