আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

আমার বাবার মতো মিরসরাইবাসীর আমৃত্যু সেবা করে যেতে চাই-এমদাদ খন্দকার

মিরসরাই প্রতিনিধি
আমার বাবা চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকার আমৃত্যু মিরসরাইবাসীর সেবা করে গেছেন। আমি আমার বাবার মতো মিরসরাইবাসীর আমৃত্যু সেবা করে যেতে চাই। আমার বাবা জীবদ্দশায় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ রাজনৈতিক সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকতেন। আজৌ মিরসরাইয়ের জাতীয়তাবাদী রাজনীতির অনুসারীদের মুখে মুখে আমার বাবার সুনাম বিদ্যমান। এমনই মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত ২ বারের সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের মেজ ছেলে এমদাদ খন্দকার।

এমদাদ খন্দকার আরো বলেন, আমার পিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মরহুম ওবায়দুল হক খন্দকারের জীবদ্দশায় ইচ্ছে ছিল আমি যেন রাজনীতিতে জড়িত হই। পড়াশোনা ও চাকুরী জীবনের জন্য তখন অঙ্গাঅঙ্গীভাবে রাজনীতিতে জড়িত না থাকলেও হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। দল যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে লড়বো।

উল্লেখ্য, ওবায়দুল হক খন্দকার একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag
আরও খবর