শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

এড. জামাল শরীফ হিরুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীপাড়া এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এড. জামাল শরীফ হিরুর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, এলাকাবাসী এবং শুভাকাঙ্ক্ষীরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ প্রয়াত হিরু ভাইয়ের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “হিরু ভাই শুধু একজন দক্ষ রাজনীতিবিদই ছিলেন না, তিনি একজন প্রতিভাবান কবিও ছিলেন। তার সৃজনশীলতা ছিল অসাধারণ। গাড়িতে যাত্রার ফাঁকে তাৎক্ষণিকভাবে শের রচনা করে আমাদের শোনাতেন, যা আমাদের মুগ্ধ করত।”

তিনি আরও বলেন, “হিরু ভাই তার এলাকার কাজকে সর্বদা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছেন। তবে দুর্ভাগ্যজনকভাবে, তার উদার মনোভাবের সুযোগ নিয়ে অনেকেই তার সঙ্গে প্রতারণা করেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।”

সভায় বক্তারা প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ নেতা এবং সমাজসেবক। তার মৃত্যুতে দল ও সমাজ এক অনন্য নেতা হারিয়েছে।

অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করে প্রয়াত এড. জামাল শরীফ হিরুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, উপজেলা ছাত্রদল নেতা রাতুল, সেচ্ছাসেবক নেতা আজিজুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণসভায় স্থানীয় বিএনপি নেতাদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। দলীয় কর্মীরা প্রয়াত হিরু ভাইয়ের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তার আদর্শ অনুসরণ করার অঙ্গীকার করেন।

Tag
আরও খবর


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১১ ঘন্টা ১৬ মিনিট আগে