জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

সরিষাবাড়িতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগীতা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া এলাকার বিস্তীর্ণ খোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী।  জেলার বিভিন্ন অঞ্চলের ১৭ টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড় দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে। ঘোড়া দৌড় উপলক্ষে এলাকায় বসে মেলা। মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসে দোকানীরা। ঘোড়া দৌড় প্রতিযোগীতায় তিন ক্যাটাগরিতে ১৭ টি দৌড়ে ঘোড়া অংশ নেয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। ঘোড়দৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের দাবি এলাকাবাসীর। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র একেএম ফয়েজুর কবির তালুকদার শাহিন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ডাঃ কামরুল ইসলাম মেলা পরিচালনা কমিটির সভাপতি রমজান আলী খাঁন, সাধারণ সম্পাদক এম.আর আরিফ প্রমুখ।
আরও খবর