সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

ধ্রুব ফাউন্ডেশন -এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

"একতাই শক্তি, একতাই বল" স্লোগান সামনে রেখে এগিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের সামাজিক সেচ্ছাসেবী সংগঠন "ধ্রুব ফাউন্ডেশন"। 


গত সোমবার (১৬ ডিসেম্বর) বাঘড়া স্বরুপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি। এসময় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৪/২০২৫ সালের (১ বছর মেয়াদি) কমিটিতে খাইরুজ্জামান রুবেল'কে সভাপতি ও সাদীদ হোসেন খান'কে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ভোটের সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজীব এহসান, লোকমান খান ও সুজন ইসলাম। এসময় বাঘড়া হাই স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইয়ার আলী মোল্যা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে ১৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে তারা। 


উল্লেখ্য, সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বরের ১ তারিখে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছে। ধ্রুব ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কার্যক্রম বা কর্মসূচীগুলো হলো, অসহায় মানুষের সেবা ও পাশে দাড়ানো। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। রমজানে দরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ-সামগ্রী বিতরণ। শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ অভিযান, দুর্যোগকালীন সহযোগিতা প্রকল্প, মেডিকেল ক্যাম্পেইন ও স্বাস্থ্য পরামর্শ, কৃতিশিক্ষার্থী ও গুণীজন সম্মাননা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, মাদক ও অশ্লীলতা বিরোধী গনসচেতনতা সৃষ্টি, সংস্কৃতি ও ক্রীড়ার বিকাশ সাধনসহ অন্যান্য স্বাভাবিক উন্নয়ন মূলক কার্যক্রম।

আরও খবর