কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে বোরোর চারা রোপন শুরু।

লাখাইয়ে বোরোর চারা রোপন শুরু।   বোরো মৌসুমকে সামনে রেখে বোরোর বীজতলা থেকে চারা উত্তোলন করে চারা রোপন শুরু হয়েছে। চলতি মৌসুমে ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্য মাত্রা ধরে বীজতলা থেকে চারা উত্তোলন করে রোপন কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে। বোরোর বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপনের কাজে পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে কাজ করে যাচ্ছে। লাখাইয়ে কৃষি কাজে বিশেষ করে চারা উত্তোলন ও রোপনের কাজে নারী শ্রমিক এর অংশগ্রহণ লক্ষনীয়ভাবে বেড়ে চলছে। এদিকে রোপনের ক্ষেত্রে শ্রমিক এর সাহায্যে রোপনের পাশাপাশি রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে অনেক কৃষককে রোপন করতে দেখা যায়। রবিবার (২২ ডিসেম্বর) সরজমিন পরিদর্শন কালে দেখা যায় উপজেলার করাব গ্রামের উত্তর মাঠে মুক্তার হোসেন নামে এক কৃষক রাইস ট্র্যান্স প্লান্টার এর মাধ্যমে চারা রোপন করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতিবৎসর বোরো মৌসুমে লাখাইয়ে বোরো আবাদ এর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১১ হাজার ২০৮ হেক্টর। এ মৌসুমে হাওরে ৮ হাজার ৩৩২ হেক্টর এবং নন-হাওরে ২ হাজার ৮৭৩ হেক্টর জমিতে বোরোধান আবাদের লক্ষ্যেমাত্রার মধ্যে হাইব্রিড জাতের ধান ৬ হাজার ৭০৫ হেক্টর এবং উচ্চ ফলনশীল জাতের ( উফশী)৪ হাজার ৪৯৮ হেক্টর ও স্থানীয় জাতের ৫ হেক্টর জমি।  এরই মধ্যে হাওরাঞ্চলে বোরোধান এর চারা রোপন এর কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে এবং প্রায় ১০ শতাংশ জমিতে চার রোপন করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে এ বছর বোরো মৌসুমে আবাদের লক্ষ্য মাত্রা বিগত বছরের চেয়ে ১০ শতাংশ বেশী ধরা হয়েছে। এ লক্ষ্য পুরনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, বোরোর জাত নির্বাচন এবং সঠিক পরিচর্যাসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে লাখাইয়ে বোরো আবাদ এর লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Tag
আরও খবর