তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় সাংবাদিককে মারধরের ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার

পীরগাছায় সাংবাদিককে মারধরের ঘটনায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
রংপুরের পীরগাছা উপজেলায় যুগান্তর পত্রিকার সাংবাদিক একরামুল ইসলামকে মারধরের ঘটনায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়ারেন্টভূক্ত আসামি রায়হান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। 
গ্রেফতারকৃত আসামি রায়হানকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করলে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আসামি রায়হান উপজেলার বড় পানসিয়া (সরদারপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা যায়, ৩০ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে পীরগাছা উপজেলা পরিষদ চত্ত্বরে ‘হিন্দু ঐক্যের’ একটি খবর সংগ্রহ করছিলেন সাংবাদিক একরামুল ইসলাম। খবর সংগ্রহ শেষে অজ্ঞাত এক ছেলের মাধ্যমে মুক্তিযোদ্ধা ক্যান্টিনের পেছনে তাকে ডেকে নিয়ে যান রায়হান। তার ডাকে সাড়া দিয়ে সেখানে গেলে রায়হান মিয়া বলে উঠে ‘তুমি খাদ্যবান্ধব কর্মসূচির নামে সংবাদ প্রকাশ করেছো কেন? এখন তোর কে আছে ডাক!
প্রতিউত্তরে একরামুল ইসলাম জানান, আমি অভিযোগের ভিত্তিতে নিউজ করেছি। একথা বলার সাথে সাথে সন্ত্রাসী কায়দায় রায়হান মিয়া সাংবাদিক একরামুলকে কিলঘুষি মারতে থাকে। পরে আহত সাংবাদিক একরামুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে ১ অক্টোবর রায়হানের নামে থানায় একটি মামলা করেন তিনি।
আরও খবর