জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল গ্রেফতার।

রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল গ্রেফতার রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্রের মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আঃ রহমান মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্রজনতার চলমান আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ আগষ্ট থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলার ২৬ নম্বর আসামি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আঃ রহমান মন্ডলকে সোমবার রাত ৮টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বাদী শরিফুল ইসলামের বাবা শাহজাহানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ রয়েছে আঃ রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হবে। প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর মামলা দায়েরের দিন রাতে এ মামলার ৬ নং এজাহারভুক্ত আসামি, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইউনুস হোসেন মোল্লাকে গ্রেফতার করে করাগারে পাঠানো হয়। গ্রেফতার হওয়া দুই নেতার পরিবার ও স্বজনরা এ মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২২ ঘন্টা ১০ মিনিট আগে