তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮০০জন শিক্ষার্থী অংশ নেয়

পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা
রংপুরের পীরগাছায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের ২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রুমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই শিফটে সকাল ১০টায় এরাবিক বিভাগের নার্সারি থেকে ৮ম শ্রেণি এবং বেলা ২টার শিফটে প্রথম শ্রেণি থেকে জেনারেল বিভাগের ১৩ প্রতিষ্ঠানের মোট ৮০০জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও পরীক্ষায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ ইদ্রিস আলী, মহাসচিব ফারুকুল ইসলাম রাখু, শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহিম, অর্থসচিব প্রকৌশলী কেএম সুলতানুল আউলিয়াসহ সংশ্লিষ্টরা। 
২০১৬ সালে কিছু শিক্ষানুরাগী ব্যক্তির জোর প্রচেষ্টায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশন পীরগাছায় আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশের পর সারাদেশে এই এসোসিয়েশনের বিস্তৃত ছড়িয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব প্রাইভেট মাদরাসাগুলোকে একত্র করার জোর তৎপর চলছে বলে জানান বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ ইদ্রিস আলী।
মহাসচিব ফারুকুল ইসলাম রাখু বলেন, এই বৃত্তি পরীক্ষার ফলে ছোট সোনামনিদের মনে ভয় কেটে যাচ্ছে। তারা জানতে পাচ্ছে কিভাবে পরীক্ষা দিতে হয়। পাশাপাশি তারা ঈদের আমেজ মনে করছে। এই প্রতিযোগিতার যুগে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি। সেখানে তারা এগিয়ে যাবে।   
আরও খবর