তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়ন ১,২ ও ৩ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি 

কেশবপুরে সাগরদাঁড়ী ইউনিয়ন ১,২ ও ৩ ওয়ার্ড  আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। 

সোমবার(২৮ নভেম্বর)বিকেলে উপজেলার সাগরদাঁড়ী  মেহেরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক গাউসুল আজম তুহিন প্রমূখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিতিত্বে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্ব-স্ব ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য পদ কুপনধারীদের মতামতের ভিত্তিতে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় ১নং ওয়ার্ড রফিক গাজী সভাপতি ও মিজানুর রহমান মোল্যা সম্পাদক, ২নং ওয়ার্ড আব্দুল মজিদ সভাপতি ও আব্দুল কাদের মোড়ল সম্পাদক ও ৩ নং ওয়ার্ড আয়ুব আলী সভাপতি ও রশিদুল সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হন। পরে প্রধান অতিথি নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।


Tag
আরও খবর