বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের

মিরসরাইয়ে চিনকি আস্তানা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে স্বজন সংসদের আয়োজনে চিনকি আস্তানা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে চিনকি আস্তানা রেলস্টেশন সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংঘ বনাম বায়েজিদ ব্যবসায়িক ক্রীড়া সংঘ। খেলার ফলাফলে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংঘ ৫৬ রানে জয়লাভ করে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক জহির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম ড্রাইভার, জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন জীবন, বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মিরালী, বারইয়ারহাট পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনকি আস্তানা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে নাজমুল হোসেন, সাহেদ মিয়াজী, নুর আলম নুরু, নুর উদ্দিন রাজু, ইলিয়াস সানী, জিয়া উদ্দিন, রাসেল, পারভেজ, মোশাররফ হোসেন ও নোমান। খেলায় মিরসরাই ছাড়াও বিভিন্ন উপজেলার ৮টি দল অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, আমাদের যুব সমাজকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে তরুণ প্রজন্মকে একটা সুন্দর আগামী উপহার দেওয়া সম্ভব। আমি স্বজন সংসদকে শুধু ক্রিকেট নয় পর্যায়ক্রমে সারা বছর ধারাবাহিকভাবে ফুটবল, ব্যাটমিন্টনসহ গ্রামীণ খেলাধূলার আয়োজন করার আহবান জানাচ্ছি।


Tag
আরও খবর





deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে