দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শায় গরীব অসহায় দূস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ

শার্শায় গরীব অসহায় দূস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ যশোরের শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম এর স্মৃতিতে তার পরিবারের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় দূস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার(১লা জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার কায়বা ইউনিয়নের বাগআঁচড়া বকুলতলায় এ শীত বস্ত্র বিতরন করা হয়।এ সময় কায়বা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের এক হাজার গরীব অসহায় দূস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আবজার আলী বিশ্বাসের ছেলে তিনি কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও বেলতলা বাজার কমিটির সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এ অনুষ্টানে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম,আব্দুর রশিদ,মশিয়ার রহমান,আক্তারজ্জামান ও কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজউদ্দীন আহম্মেদ,প্রচার সম্পাদক ইদ্রিস আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বজলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও মরহুম নূর ইসলাম চেয়ারম্যানের ছেলে রেজাউল ইসলাম লাল্টু,কায়বা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সহ যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম নূর ইসলাম চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুন নূর জামে মসজিদ এর পেশ ইমাম মাস্টার মাজহারুল ইসলাম।
আরও খবর