আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

লাখাইয়ে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ভোধন।

লাখাইয়ে বিনামূল্যে ৩ সহস্রাধিক  কৃষকের মাঝে  বীজ,সার বিতরনের উদ্বোধন।

 লাখাইয়ে ৩ হাজার ২৭০ জন কৃষাণ - কৃষাণীর মাঝে বিনামূল্যে উফসী ধান বীজ,রাসায়নিক সার ও হাইব্রিড বীজ সহায়তা বিতরন এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর)  " কৃষিই সমৃদ্ধি " এ প্রতিপাদ্য নিয়ে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে দুপুরবেলা  উপজেলা হ্যালিপ্যাড মাঠে   ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে ধানের উচ্চ ফলনশীল ( উফসী) জাতের ধান ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড বীজ সহায়তা বিতরন এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহীকর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ - লাখাই - শায়েস্তাগঞ্জ এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন কৃষক  রমিজ উদ্দিন, গীতা পাঠ করেন মোহন দাস। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার। বক্তব্য রাখেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ। সভায় উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৩ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

Tag
আরও খবর