দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

Top Ten Group এর ৩৪ বছর পূর্তি উদযাপিত

কিশোরগঞ্জে Top Ten Group এর ৩৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ৩৪ বছর পূর্তি উপলক্ষ্যে টপ টেন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান Top Ten Mart Ltd. Top Ten Fabrics & Tailors Ltd. Top Ten Fashion Ltd. Top Ten Tiles & Sanitary Ltd. এর কিশোরগঞ্জ শাখায় বুধবার (১ জানুয়ারি) সকালে কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে এমপ্লয়িদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করা হয়। কোরআন তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন মো: মাসুম জামী (খতীব - মসজিদে হামিদা, পরিচালক - আলহাজ্ব মো: আবুল হোসাইন হাফিজিয়া মাদ্রাসা কিশোরগঞ্জ)। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক ও টপ টেন গ্রুপ এর এডমিন অফিসার অবঃ সেনা সদস্য মোঃ মাসুদ আহমেদ, টপ টেন মার্ট শাখার ম্যানেজার মো: মোমিন, ফেব্রিক্স এন্ড টেইলার্স শাখার ম্যানেজার মো: সালমান কাফি, টপ টেন টাইলস শাখার ম্যানেজার মো: সরওয়ার সিকদার এবং টপ টেন ফ্যাশন শাখার ম্যানেজার মো: জাহিদ হাসান। আরও উপস্থিত ছিলেন ইনচার্জ মো: আশরাফুল ইসলাম ও মো: শাহিনুর ইসলাম সহ সম্মানিত ক্রেতাগন। টপ টেন গ্রুপ সম্পর্কে জানতে চাইলে ফ্যাশন শাখার ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: জাহিদ হাসান জানান, টপ টেন গ্রুপের পথচলা শুরু হয়েছিল ১৯৯২ সালে এলিফ্যান্ট রোড থেকে এখন প্রায় জেলায় এবং বিভাগে আমাদের শোরুম রয়েছে, আগামী রমজানের আগে আরও কয়েকটি শাখা চালু করা হবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এই শীতে অন্য অন্য ব্যান্ডের এমপ্লয়িরা আমাদের শাখা থেকে উইন্টার প্রোডাক্ট ক্রয় করেছেন, এর কারণ হচ্ছে প্রোডাক্টের মান এবং দাম অন্য অন্য ব্যান্ড থেকে অনেক কমে বিক্রয় করা হচ্ছে। আমরা ভিন্ন ভিন্ন দেশের ভালো ব্যান্ডের সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট গুলো বিক্রয় করে থাকি সেই সাথে আমাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে। তিনি আরও জানান, আমাদের প্রতিটি মার্ট শাখায় একই ছাদের নিচে লাইফ স্টাইল এর সকল পণ্য পাবেন। আমাদের এমডি স্যার সব সময় বলেন সবার সাথে হাসিমুখে কথা বলতে হবে। টপ টেন ফ্যাশন শাখার ম্যানেজার মো: জাহিদ হাসান আজকের এই শুভদিনে সকল শুভাকাঙ্ক্ষী এবং ক্রেতাগনকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
আরও খবর